ওয়েব ডেস্ক:
যদিও বিরাট বিস্ফোরণ ঘটেছে, ক্ষয়ক্ষতির পরিমানও প্রচুর। তথাপি পুলওয়ামা হামলায় আরডিএক্স ব্যবহার হয়নি বলেই অনুমান করছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। বরং গোয়েন্দারা মনে করছেন, বিপজ্জনক বিস্ফোরণ ঘটাতে উচ্চমানের অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছিল বৃহস্পতিবার। আরও খবর, আত্মঘাতী জঙ্গি জঙ্গি আদিল দার এই অ্যামোনিয়াম নাইট্রেট তিন জায়গা থেকে জোগাড় করেছিল বলে অনুমান করছেন তদন্তকারী দল৷
সূত্রের খবর, বিস্ফোরক তৈরি সামগ্রী হরিয়ানা বা পাঞ্জাবের স্থানীয় ডিলারদের কাছ থেকে কেনা হয়েছিল৷ তবে যাবতীয় তথ্য তদন্ত সাপেক্ষ৷
এদিকে প্রাথমিক তদন্তে আরডিএক্স ব্যবহার না হওয়ার কথা উঠে আসায় চিন্তায় পড়েছেন তদন্তকারী আধিকারিকেরা৷ কারন আরডিএক্স থেকে অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা খুবই সহজ৷ হয়তো সে কারণেই বিগত কয়েক বছরে কাশ্মীরে একাধিক হামলায় অ্যামোনিয়াম নাইট্রেটের ব্যবহার বেশি দেখা গেছে৷ জানাচ্ছেন এনআইএ কর্তারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news