ওয়েব ডেস্ক:
পুলওয়ামার ঘটনার পর গতকালই ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে সতর্ক করেছিল আমেরিকা। এবার গতকালকের হামলা নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে ভারতের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে জানিয়ে দিল মার্কিন নিরাপত্তা উপদেষ্টা।
সূত্রের খবর, শুক্রবার অজিত দোভালকে ফোন করেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বলটন। একটি আন্তর্জাতিক সংবাদসংস্থাকে বলটন বলেন, অজিত দোভালকে বলেছি, ভারতের আত্মরক্ষার অধিকার যে রয়েছে। এনিয়ে দুবার তাঁর সঙ্গে ফোনে কথা বললাম। জঙ্গি হামলায় নিহতের প্রতি সমবেদনা জানিয়েছি।
মার্কিন নিরাপত্তা উপদেষ্টা এর পাশাপাশি বলেন, পাকিস্তানকে সাফ জানিয়ে দিয়েছে সে দেশের জঙ্গিদের দমন করতে হবে। এনিয়ে আমাদের অবস্থান স্পষ্ট।
উল্লেখ্য, গতকালই অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, কূটনৈতিক স্তরে পাকিস্তানকে একঘর করার সব রকম প্রক্রিয়া শুরু করেছেন তাঁরা, এমত অবস্থায় মার্কিন নিরাপত্তা উপদেষ্টার এমত অবস্থান ভারতের পক্ষে ইতিবাচক বটেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news