Breaking News
Home / TRENDING / রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগপত্র গ্রহণ করলেন না শিক্ষামন্ত্রী

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগপত্র গ্রহণ করলেন না শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি।

বসন্ত উৎসবকে কেন্দ্র করে রবীন্দ্রভারতীর ক্যাম্পাসে যে অভদ্রতার ঘটনা ঘটেছে। তার দায় নিয়ে শুক্রবার রাতেই পদত্যাগ করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। কিন্তু সেই পদত্যাগপত্র গ্রহণ করল না রাজ্য সরকার। বরং কাজ চালিয়ে যেতে বলা হল উপাচার্যকে।


শনিবার একথা জানিয়ে দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। উপাচার্যের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, “আমার কাছে উপাচার্য পদত্যাগপত্র পাঠিয়েছিলেন, কিন্তু আমরা এই পদত্যাগপত্র গ্রহণ করছি না। ওঁনাকে সেটা জানানো হয়েছে। উপাচার্য জানিয়েছেন, উনি কাজ চালিয়ে যাবেন।” সঙ্গে শিক্ষামন্ত্রী জানান, এছাড়া এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তরফে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি এই ঘটনা নিয়ে তদন্ত করবে।

বৃহস্পতিবার দুপুরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (Rabindrabharati University) বসন্ত উৎসবের ছাত্র-ছাত্রীদের অশালীনতা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিও ছবিতে দেখা যায় বসন্ত উৎসবে শামিল হওয়া তরুণীদের পিঠ আর তরুণদের বুকে নানা রঙের আবির দিয়ে লেখা অশ্লীল শব্দ। এই ঘটনার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই সামনে আসে ওই তরুণ-তরুণীদের পরিচয়। জানা যায় তারা কেউ রবীন্দ্রভারতীর পড়ুয়া নন। তারা শ্রীরামপুর কলেজে সাংবাদিকতা বিভাগের ছাত্রছাত্রী। শুক্রবার তারা ক্ষমা চাইতে হাজির‌ও হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। মুখ ঢেকে বসে থাকতে দেখা যায় তাদের। ঘটনার জেরে রাতে পদত্যাগ করেন উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। কিন্তু সেই পদত্যাগ গৃহীত হল না। প্রসঙ্গত, রবীন্দ্রভারতী অশালীন ঘটনার জেরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন, এই ঘটনার নিন্দার ভাষা নেই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *