নিজস্ব প্রতিনিধি।
রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের (TMC) প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লোকসভায় হেরে যাওয়ার তিন প্রার্থীকে পুনর্বাসন দিয়ে রাজ্যসভায় (Rajyasabha) পাঠালেন তিনি। রবিবার টুইট করে নিজের চার প্রার্থীর নাম ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো। চারজন প্রার্থীরা হলেন সুব্রত বক্সি, দীনেশ ত্রিবেদী, মৌসাম বেনাজির নুর ও অর্পিতা ঘোষ। প্রসঙ্গত, দীনেশ ত্রিবেদী মৌসাম নুর অর্পিতা ঘোষ তিনজনেই লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছিলেন। তবে সুব্রত বক্সি লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি। ফলস্বরূপ সেই চারজনকে রাজ্যসভায় প্রার্থী করে চমক দিলেন তৃণমূল নেত্রী।
এই চারজনের মধ্যে কেবলমাত্র দীনেশ ত্রিবেদী আগে কংগ্রেস ও তৃণমূলের হয়ে রাজ্যসভায় গিয়েছিলেন। বাকিরা প্রথমবারের জন্য রাজ্যসভার সদস্য হবেন। গতবারের চারজনকে জন সাংসদকে এবার আর প্রার্থী করা হয়নি। কে ডি সিংয়ের সঙ্গে তৃণমূলের সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে বহু আগেই। মণীশ গুপ্ত ২০১৬ সালে মিঠুন চক্রবর্তীর ছেড়ে দেওয়া আসনে রাজ্যসভার সাংসদ হয়েছিল। তাঁকেও প্রার্থী করা হয়নি।প্রার্থী করা হয়নি সাংবাদিক আহমেদ হাসান ইমরানকেও।
তবে রাজনৈতিক মহলের মতে, এবারের তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকা অনেকটাই পূনর্বাসনের মতো। নাটককার অর্পিতা ঘোষ বালুরঘাট আসনে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের কাছে পরাজিত হয়েছিলেন। মৌসম নূর প্রথমবার তৃণমূলের প্রতিক্রিয় মালদা উত্তর থেকে পরাজিত হন বিজেপি সাংসদ খগেন মুর্মুর কাছে। ব্যারাকপুরে দীনেশ ত্রিবেদী পরাজিত হন বিজেপির অর্জুন সিংয়ের কাছে। এই তিনজনকে পুনর্বাসন দিয়ে আপাতত শান্ত করতে চেয়েছেন মমতা এমনটাই মত রাজনৈতিক মহলের।
দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে আর লোকসভা ভোটে দাঁড়াতে চাননি বলেই খবর ছিল। বাধ্য হয়েই মুখ্যমন্ত্রী সেই দাবি মেনে নিয়েছিলেন। তাই তাঁকে রাজ্যসভায় পাঠিয়ে ছয় বছরের জন্য নিশ্চিত পুনর্বাসন দিলেন। আপাতত সংসদের উচ্চকক্ষ তৃণমূলের জন্য পুনর্বাসন কেন্দ্র বলে কটাক্ষ করেছে বিজেপি। মৌসম বেনাজির নুরকে যে রাজ্যসভায় পাঠানো হবে তাঁর ইঙ্গিত মিলেছিল সম্প্রতি মালদহে তৃণমূল নেত্রীর জনসভায়। সেখানে তিনি মৌসমের পক্ষে সওয়াল করে মালদার জনতার উদ্দেশ্যে বলেছিলেন, “মুসলমান হলেও মৌসম কেন হেরে গেল ?” তখন রাজনৈতিক মহলের একাংশ মনে করেছিল এবার রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া সময়ের অপেক্ষা।
নাট্যকার অর্পিতা ঘোষকে রাজ্যসভায় পাঠিয়ে সুশীল সমাজের প্রতিনিধিকে সংসদের টিকিয়ে রাখলে মমতা। এমনটাই মত রাজনৈতিক মহলে। এই মুহূর্তে সুশীল সমাজের প্রতিনিধিদের সমর্থন তৃণমূলের অত্যন্ত জরুরি বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news