নিজস্ব প্রতিনিধি।
ভারতকে পাকিস্তানের অত্যাচার থেকে তাঁদের বাঁচাতে আর্জি জানাল গিলগিট-বালচিস্তানের অধিবাসীরা। ইনস্টিটিউট অফ গিলগিট-বালচিস্তান স্টাডিজ-এর ডিরেক্টর সেনগে এইচ সেরিং জেনেভায় রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনে বলেন যে তাঁরা প্রতি মুহূর্তে পাকিস্তানের দমন পীড়নের মধ্য দিয়ে যাচ্ছেন। শুধু তাই নয় এর সঙ্গে রয়েছে পাকিস্তানের সন্ত্রাসীদের আক্রমণের ভয়। তাঁদের বেঁচে থাকাই দুর্বিসহ পাকিস্তানের অত্যাচারে। এই অবস্থা থেকে তাঁদের ভারতই একমাত্র উদ্ধার করতে পারে বলে মনে করেন এই এলাকার বাসিন্দারা।
সেরিং বলেন যে ৭০ বছর আগে রাষ্ট্রপুঞ্জের সুরক্ষা কমিশন যেমন পাকিস্তানের হাত থেকে জম্মু –কাশ্মীরের মানুষকে বাঁচাতে ভারতের কাছে আবেদন করেন এখন সেই আবেদন তাঁরা করছেন ভারতের কাছে। তিনি আরও বলেন গিলগিট-বেলচিস্তানের মানুষ ভারতের সাংবিধানিক দায়বদ্ধতা। এখানকার মানুষ অশান্তি চায় না। তাঁরা পরিশ্রম করে রুটি রুজি জোগাড় করে শান্তিতে থাকতে চায়। কিন্তু তাঁদের সেই সুযোগই দেয় না পাকিস্তান (Pakistan)। ক্রমাগত অপহরণ, হত্যা এবং অর্থনৈতিক অবরোধে তাঁরা বিধ্বস্ত। আর এখন তালিবানের সমর্থকরা এখানকার শিয়া এবং ইসলামীদের খুন করতে উদ্যত। ভারত যদি তাঁদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করে এখানকায মানুষদের পাকিস্তানের হাত থেকে বাঁচায় তাহলে কিছু নিরপরাধ মানুষ বেঁচে যাবে বলে জানান সেরিং।
প্রসঙ্গত জেনেভায় রাষ্ট্রপুঞ্জের মানবাধিকায কমিশনেই প্রতিনিয়ত কাশ্মীর নিয়ে সরব পাকিস্তান। সেখানেই তাঁদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাকিস্তানকে খানিকটা ব্যাকফুটে ফেলবে তা বলাই বাহুল্য।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news