Breaking News
Home / TRENDING / রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে অশ্লীলতার দায় নিয়ে পদত্যাগ উপাচার্যের

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে অশ্লীলতার দায় নিয়ে পদত্যাগ উপাচার্যের

নিজস্ব প্রতিনিধি।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে (Rabindra Bharati University) ছাত্র-ছাত্রীদের বসন্ত উৎসবের নামে অশ্লীলতার ঘটনার দায় নিয়ে পদত্যাগ করলেন উপাচার্য সব্যসাচী রায় চৌধুরী। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসবে কয়েকজন তরুণ-তরুণীরা নিজেদের বুকে-পিঠে আবির দিয়ে অশ্লীল ভাষা লিখে রীতিমত ছবি তোলে। সঙ্গে রবি ঠাকুরের গানকে অশ্লীলভাবে গাওয়ার অভিযোগ ওঠে ওই ছাত্রছাত্রীদের বিরুদ্ধে। পরে সেই ছবি ও গান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। রাতের মধ্যে ভাইরালও হয় সর্বত্র। সমালোচনার ঝড় ওঠে নানা মহলে। অভিযোগ দায়ের হয় সিঁথি থানায়। সমালোচনার মুখে পড়েন উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী।

অবশেষে শুক্রবার রাতে ঘটনার দায় নিয়ে পদত্যাগ করলেন উপাচার্য। ইতিমধ্যে ঘটনায় অভিযুক্ত ছাত্রছাত্রীদের চিহ্নিত করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ। কিন্তু, তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই যাবতীয় অভিযোগ অস্বীকার করে দায় চাপানো হয়েছে বহিরাগতদের ওপর। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “ওই তরুণ-তরুণীদের অভিভাবকরা দেখলে তাঁরাও চোখের জল ফেলবেন। কী ভাষা! এই ঘটনা লজ্জায় আমাদের মাথা হেঁট করে দিয়েছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *