Breaking News
Home / TRENDING / “রবীন্দ্রভারতীর ঘটনায় মাথা হেঁট হয়ে যাচ্ছে।” আক্ষেপের সুরে বললেন শিক্ষামন্ত্রী

“রবীন্দ্রভারতীর ঘটনায় মাথা হেঁট হয়ে যাচ্ছে।” আক্ষেপের সুরে বললেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি। “রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (Rabindra Bharati University) ঘটনায় লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে।” এমনটাই বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। শুক্রবার বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের জনসংযোগ কার্যালয়ে বসে বিশ্বভারতীর ঘটনায় আক্ষেপ করলেন পার্থ। শিক্ষামন্ত্রী বলেন, “ওই তরুণ-তরুণীদের অভিভাবকরা দেখলে তাঁরাও চোখের জল ফেলবেন। কী ভাষা! এই ঘটনা লজ্জায় আমাদের মাথা হেঁট করে দিয়েছে।”

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসবে কয়েকজন তরুণ-তরুণী নিজেদের বুকে-পিঠে আবির দিয়ে অশ্লীল ভাষা লিখে রীতিমত ছবি তোলে। পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। রাতের মধ্যে ভাইরালও হয় সব। ঘটনায় অভিযোগের আঙুল ওঠে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। যদিও, রবীন্দ্রভারতীর দায়িত্বপ্রাপ্ত ছাত্র নেতা বিশ্বজিৎ দেব বলেন, “যারা এই ধরনের কুরুচিপূর্ণ কাণ্ড ঘটিয়েছেন তারা তৃণমূল ছাত্র পরিষদের কেউ নয়।‌ বসন্ত উৎসবের কার্ড জাল করে তারা উৎসবে অংশ নিতে এসে তাঁরা এই নোংরামী করে গেছেন। আমরা উপাচার্যের কাছে এই ঘটনার তদন্ত দাবি করেছি।” শিক্ষামন্ত্রীর বলেছেন, “আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলেছি, সামনের বার থেকে এই ধরনের ঘটনা যাতে কোনও ভাবেই না ঘটে।”

এ প্রসঙ্গে দলের ছাত্র সংগঠনের যুক্ত থাকা নিয়ে কিছু বলতে চাননি তৃণমূল (TMC) মহাসচিব। পার্থ বলেছেন, “গতকাল আমি পুরুলিয়ায় ছিলাম। তাই বিষয়টা ভাল করে জানতাম না।” তবে শোনার পরেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রশাসনের সঙ্গে তিনি কথা বলেছেন বলে জানান শিক্ষামন্ত্রী। মর্মাহত শিক্ষামন্ত্রী আরও বলেন “আমি উপাচার্য এবং প্রশাসনকে বলেছি, যা ভাল মনে হয় করুন।” তিনি আরও বলেন, “এটা কী হচ্ছে বলুন তো! কী চলছে সোশ্যাল মিডিয়ায়।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *