ওয়েব ডেস্ক:
রেপো রেট কমাল রির্জাভ ব্যাঙ্ক। যার প্রভাবে কিছুটা হলেও চাঙ্গা হোল শেয়ার বাজার। এ বার এক ধাক্কায় ৩৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়ে দিল রিজার্ভ ব্যঙ্ক অব ইন্ডিয়া। রেপো রেট কমে দাঁড়াল ৫.৪০ শতাংশ। এই নিয়ে চলতি বছরে চার বার রেপো রেট কমাল শীর্ষ ব্যাঙ্ক। অন্যদিকে রিভার্স রেপো রেট ৩৫ বেসিস পয়েন্ট কমে দাঁড়াল ৫.১৫ শতাংশ।
উল্লেখ্য, ফের নতুন করে রেপো রেট কমায় সুদের হার কমাতে পারে রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্কগুলি। যার ফলে গৃহঋণে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে মনে করা হচ্ছে।
আজ গভর্নর শক্তিকান্ত দাস জানান, জিডিপি-র লক্ষ্যমাত্রা ৭ শতাংশ থেকে নামিয়ে ৬.৯ শতাংশ করা হয়েছে। উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবর্ষে জিডিপি ৭.২ শতাংশ লক্ষ্যমাত্রা নিয়ে এগোলোও পরে ৭ শতাংশ নামানোর চিন্তাভাবনা চলে। অন্যদিকে রেপো রেট কমার খবর আসতেই সেনসেক্স কিছুটা চাঙ্গা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news