ওয়েব ডেস্ক:
দেশের অর্থনীতির সাম্প্রতিক নিম্নগতি আসলে একটি ধারাবাহিক (Cyclical) ঘটনা। আগামী এক থেকে দু’বছরের মধ্যে তা ফের পূর্বাবস্থায় ফিরে আসবে, জানালেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর বিমল জালান। জালানের আরও বক্তব্য, ইতিমধ্যে জাতীয় অর্থনীতিকে চাঙ্গা করতে বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ তথা নীতি গ্রহণ করেছে সরকার। এখন শুধু সেই নীতিগুলিকে বাস্তবায়িত করার দরকার। তাহলেই অর্থনীতির ঊর্ধ্বগতি ফিরবে বলেই আমার বিশ্বাস।
জালান মনে করিয়ে দেন, ১৯৯১ সালের সঙ্গে আজকের অর্থনৈতিক অচলাবস্থার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। ফলে সাম্প্রতিক পরিস্থিতিতে ‘ইকনমিক গ্রোথ রেট’ নিম্নগামী হলেও, গচ্ছিত সম্পদের ক্ষেত্রে তার প্রভাব পড়েনি। আরবিআইয়ের প্রাক্তন প্রধান উল্লেখ করেন, এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক ও আইএমএফ-এর মতো অর্থনৈতিক প্রতিষ্ঠানের মতে ২০১৯ সালে ভারতের ইকোনমিক গ্রোথ রেট থাকবে ৭% । ২০২০তে যা বেড়ে দাঁড়াবে ৭.২% অবধি।
কিন্তু বেসরকারি সংস্থাগুলি বাণিজ্য উদ্যোগে ঘাটতি কেন। তারা নতুন বিনিয়োগে উৎসাহ দেখাচ্ছেন না কেন? এই প্রশ্নের উত্তরে বিমল জালান বলেন, এটা সম্ভবত নোটবন্দি পরবর্তী প্রভাব, এইসঙ্গে হয়তো তারা লোকসভা ভোটের ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন।
জালান এদিন আরও বলেন, বেশ কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে চাইছে মোদী সরকার। এ’বিষয়ে তারা ঘোষণাও করেছে যে অন্য বিষয়গুলির মতো অর্থনীতির ক্ষেত্রেও তাদের পরিকল্পনা দীর্ঘমেয়াদি (আগামী ৫ থেকে ২০ বছরের)।
শেষে জালানের কাছে জানতে চাওয়া হয়, বর্তমান ভারতের অর্থনীতির নিরিখে সবথেকে ঝুঁকির দিক কোনটি? দেশের অর্থনীতির সর্বোচ্চ সংস্থার প্রাক্তন প্রধানের সাফ জাবাব, বেকারত্বই বড় সমস্যা, সবচেয়ে ঝুঁকির বিষয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news