ওয়েব ডেস্ক:
রেয়াত নেই বিজেপি নেতারাও! নারদাকাণ্ডে এবার বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে চিঠি দিল সিবিআই। আগামী ৩১ আগস্ট সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় সিবিআইয়ের দুই আধিকারিক শোভন চট্টোপাধ্যায়ের সার্দান অ্যাভিনিউয়ের বাড়িতে যান। সে সময়েই তাঁকে নোটিশ দেওয়া হয়। প্রসঙ্গত, বিজেপিতে যোগদানের পর এই প্রথম শোভনকে নোটিশ পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে নারদাকাণ্ডে ইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে। ম্যাথু স্যামুয়েলের গোপন ক্যামেরার সূত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসেছে তদন্তকারীদের হাতে। জানা গিয়েছে সেই সব বিষয়েই প্রশ্ন করা হতে পারে শোভন চট্টোপাধ্যায়কে। এদিকে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকেও নারদা কাণ্ডের তদন্তে তলব করেছে সিবিআই।
শোভনকে ডাকা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, ‘সিবিআই এর আগেও অনেক নেতাকে ডেকে পাঠিয়েছে। সিবিআই ডেকে পাঠিয়েছে মানেই শোভন অপরাধী নন।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news