Breaking News
Home / TRENDING / কাশ্মীরে ৩৭০ রদ ভারতের, পাল্টা হাফিজ সইদকে মুক্তি দিল পাকিস্তান

কাশ্মীরে ৩৭০ রদ ভারতের, পাল্টা হাফিজ সইদকে মুক্তি দিল পাকিস্তান

ওয়েব ডেস্ক:

ভারত জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পরেপরেই মুম্বাই হামলার মূলচক্রী হাফিজ সইদকে মুক্তি দিল পাকিস্তান। মাস খানেক আগে গ্রেফতার হওয়া জঙ্গিনেতাকে হঠাৎই মুক্তি দেওয়ার সিদ্ধান্তকে বিশেষ নজরে দেখছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল। উল্লেখ্য, মঙ্গলবার পাক পার্লামেন্টে ইমরান খান হুঁশিয়ারি দিয়েছিলেন, কাশ্মীরের যা পরিস্থিতি ফের পুলওয়ামার মতো ঘটনা ঘটতে পারে। তারপরই জানা গেল হাফিজের মুক্তির সংবাদ।

গত জুনে হাফিজ় সঈদকে গ্রেফতার করে পাক পঞ্জাবের কাউন্টার টেরিজ়ম ডিপার্টমেন্ট। জঙ্গিদের আর্থিক সাহায্য করার অভিযোগ এনে তাকে গ্রেফতার করা হয় তখন। তবে, কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আগে হাফিজ়কে গ্রেফতার করে সন্ত্রাসাবাদ বিরোধী বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন ইমরান। সে সময় অনেকে পাক প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে লোক দেখানো বলে কটাক্ষ করেছিলেন। আজ হাফিজ়কে মুক্তি দিয়ে সেকথাই প্রমাণ করল পাকিস্তান।

কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভারতকে পাল্টা চাপে ফেলতে কাশ্মীরে হিংসা ছড়াতে হাফিজ়কে কাজে লাগাতে পারে আইএসআই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *