Breaking News
Home / TRENDING / দুর্বিষহ চাঁদার জুলুম, প্রতিবাদে মিছিল করলেন রায়গঞ্জের ব্যবসায়ীরা

দুর্বিষহ চাঁদার জুলুম, প্রতিবাদে মিছিল করলেন রায়গঞ্জের ব্যবসায়ীরা

নিজস্ব সংবাদদাতা:

উত্তর দিনাজপুর: কালীপুজোর চাঁদার জুলুমের প্রতিবাদে এবার মিছিল করল রায়গঞ্জের একটি ব্যবসায়ী সমিতি। বিক্ষোভ মিছিল করার পাশাপাশি তাঁরা স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগও জমা দেন। আসলে কালীপুজো যত এগিয়ে আসছে রায়গঞ্জ শহরের ক্লাবগুলি তত জুলুম চালাচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের উপর। এমনটাই অভিযোগ। শুধু ব্যবসায়ীরাই নন, সেই সঙ্গে সাধারন গৃহস্থদেরও হেনস্থা করা হচ্ছে।

যদিও উত্তরদিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে চাঁদার জুলুম যাতে না হয়, সেই সচেতনতার প্রচারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল। তার পরেও বহু মানুষ চাঁদার জুলুমের স্বীকার হচ্ছেন বলে অভিযোগ। বৃহস্পতিবার রায়গঞ্জ মোহনবাটী ব্যবসায়ী সমিতি ও মার্চেন্ট অ্যাসোসিয়েশন যৌথ ভাবে চাঁদার জুলুমের হাত থেকে রেহাই পেতে একটি সভা করে। মিটিং শেষে মোহনবাটী থেকে মিছিল করে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ জানায় তাঁরা।

মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সম্পাদক অতুনুবন্ধু লাহিড়ী জানান, কালীপুজো যত এগিয়ে আসছে ততই ব্যাবসায়ী থেকে শুরু করে সাধারন মানুষদের উপর চাঁদার জুলুম বাড়াচ্ছে বিভিন্ন ক্লাবগুলি। ক্লাবগুলির মন মতো চাঁদা দিতে না পারলে ব্যাবসায়ীদের মারধোরও করা হচ্ছে। তাই ব্যাবসায়ীদের নিরাপত্তার দাবিতে ঐক্যবদ্ধ হয়ে মিছিল করে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি আমরা।

অবিলম্বে পুলিশ প্রশাসন চাঁদার জুলুমের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন ব্যবসায়ী সংগঠনটি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *