ওয়েব ডেস্ক:
মাঝ আকাশে ভয়াবহ দুর্ঘটনা থেকে কোনওরকমে রক্ষা। দুটি বিমান চলে এসেছিল এক লেয়ারে। কলকাতা-গুয়াহাটি ও চেন্নাই-গুয়াহাটি রুটের দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষের সম্ভাবনা তৈরি হয়েছিল। সূত্রের খবর, বাংলাদেশ এয়ার ট্রাফিকের ভুল সিদ্ধান্তে বিপত্তি ঘটে। দু’দিক থেকে আসা দুটি বিমান এক লেয়ার চলে আসে। যার ফল স্বরূপ মুখোমুখি সংঘর্ষ ঘটতে চলেছিল। কিন্তু সঠিক সময়ে কলকাতা এয়ার ট্রাফিকের তৎপরতায় রক্ষা পায় বিমান দুটি। প্রাণে বাঁচেন দুই বিমানের শতাধিক যাত্রী ও বিমান কর্মীরা।
উল্লেখ্য, গতকাল গভীর রাতে কলকাতা বিমানবন্দরে একটি দুর্ঘটনা ঘটে। কাতার এয়ার ওয়েজের একটি বিমানে সজোরে ধাক্কা মারে একটি জলের ট্যাঙ্কার। ভাগ্যক্রমে সে সময় যাত্রী ছিল না বিমানটিতে। এরপর ফের মাঝ আকাশে বিমান দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হল। তবে এক্ষেত্রে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news