প্রসেনজিৎ ধর:
এক গরিব কীর্তনীয়ার বাড়ি বাড়ি ভিক্ষে করে প্রতিষ্ঠা করেছেন আশ্চর্য ‘সেবা আশ্রম’। যেখানে সমাজের অবহেলিত বহু বয়ঃবৃদ্ধর জায়গা হয়েছে। এ যেন বাস্তবের স্বপ্নরূপ। নির্লিপ্ত রিতা দাসী এই আশ্চর্য ঘটনা ঘটিয়েছেন কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে। সোনারপুর রাজপুর পৌরসভা এলাকায়। এই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিতা দাসী কীর্তন গাইতে পারেন। বাড়ি বাড়ি ভিক্ষা করে কীর্তন গেয়ে যা উপার্জন করেন তাই দিয়ে গড়ে তুলেছেন এই বৃদ্ধাশ্রম। কীর্তনীয়া রিতা দাসী বলেন, ছোট থেকেই মানুষের জন্য কিছু করার খুব ইচ্ছে ছিল, তাই ভিক্ষে করে গড়ে তুলি বৃদ্ধ ও বৃদ্ধাদের জন্য এই আশ্রম।
এখানে প্রায় ৫০ জন বৃদ্ধ-বৃদ্ধা থাকেন। আমরা যাকে বৃদ্ধাশ্রম বলে চিনি, রিতা দাসী তাকে বৃদ্ধাশ্রম বলতে চান না। তাঁর মতে, বৃদ্ধাশ্রম বললে যাঁরা এখানে থাকেন তাঁদের ছোটো করা হয়। রিতা দাসীর ভাষায় এটি আসলে সেবা আশ্রম। ‘তাই আমি এটির নাম দিয়েছি সেবা আশ্রম।’ তিনি জানিয়ে দেন, ‘আমরা কোনও রকম সরকারি বা বেসরকারি সাহায্য পাই না। যদি কেউ সাহায্য করেন তাহলে হয়তো আমাদের এই আশ্রমে আরও বয়স্ক মানুষকে নিয়ে আসতে পারি। এবং আরও ভালো করে চালাতে পারি আশ্রমটি।’
হুগলীর কোন্নগড়ের নবগ্রামের রেণুবালা দাসকে তাঁর ছেলে ও বৌমা রাস্তায় ফেলে পালিয়ে গিয়েছিল। সেই রেণুবালা আজ কীর্তনীয়া রিতা দাসীর আশ্রমে ঠাই পেয়ছেন। রেণুবালা দেবী বলেন, ছেলে বৌমা আমাকে ঘর থেকে বার করে দিল বলেই এতো ভালো একটা জায়গায় আসতে পারলাম। এখানে এসে দেখলাম, সেবা আশ্রম কতখানি শান্তির স্থান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news