Breaking News
Home / TRENDING / পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন রাভিনা ট্যান্ডন ও এমএম কিরাভানি

পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন রাভিনা ট্যান্ডন ও এমএম কিরাভানি

চ্যানেল হিন্দুস্তান,বিনোদন ডেস্ক-

বুধবার নয়াদিল্লিতে, রাষ্ট্রপতি ভবনে, একটি সোনালী অনুষ্ঠানে চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হয়েছেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডন এবং সঙ্গীত সুরকার এমএম কিরাভানি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে পদ্ম সম্মান তুলে দেওয়া হয় তাদের হাতে।

রাভিনা ট্যান্ডন তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যাতে তাকে পুরষ্কার গ্রহণ করতে দেখা যাচ্ছে এবং তিনি ক্যাপশনে লিখেছেন, “এতো ভালোবাসা এবং সম্মানের জন্য সকলকে ধন্যবাদ। এতো আশীর্বাদের জন্য ধন্যবাদ বাবা, মামি এবং মাকে #পদ্মশ্রী।”
https://www.instagram.com/reel/CqqG2P9vkG3/?igshid=MjljNjAzYmU=

ভিডিওতে, রাভিনা ট্যান্ডনকে কালো পাড়ের সোনার শাড়িতে দেখা যায়। তিনি পোস্টটি শেয়ার করার পরপরই, তার বন্ধু থেকে অনুরাগীরা শুভেচ্ছায় প্লাবিত করেন তাকে।

রাভিনা ট্যান্ডন তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পুরস্কার অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার স্বামী অনিল থাদানি, মেয়ে রাশা এবং ছেলে রণবীর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের প্রাপ্তীতে নিজেকে ধন্য মনে করছেন অভিনেত্রী। এছাড়াও, আরআরআর ডিরেক্টর এসএস রাজামৌলির সঙ্গে পোস্ট শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “এটি একটি উদযাপনের দিন”
https://www.instagram.com/p/CqqTJSBtX4e/?igshid=MjljNjAzYmU=

এমএম কিরাভানি , যিনি অস্কার বিজয়ী গান নাটু নাটু রচনা করার জন্য পরিচিত , তিনি শিল্প ক্ষেত্রে অবদানের জন্য মর্যাদাপূর্ণ পদ্মশ্রীও পেয়েছেন। একজন টুইটার ব্যবহারকারী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার প্রাপ্ত সঙ্গীত সুরকারের একটি ভিডিও শেয়ার করেছেন। ছবিতে, এমএম কিরাভানিকে একটি ঐতিহ্যবাহী কালো পোশাকে দেখা যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *