চ্যানেল হিন্দুস্থান বিনোদন ডেস্কঃ তাসের খেলা হোক বা বলিউড কিং কুইনের জুটি বরাবরই ফেমাস । আর সেই জুটিই আরও একবার দর্শক দের মন জয় করতে চলেছে । বাদশা কে দেখলেই রানীর “কুচ কুচ হোতা হ্যায়” । তাই শাহরুখকে আর ‘কভি অলবিদা না কহেনা’ বলে ইন্ডাস্ট্রিতে এত বছর ‘চলতে চলতে’ -ও শাহরুখের প্রতি প্রেম এখনও একই রকম রয়েছে রানির । একাধিকবার অভিনেত্রীর মুখে বাদশার প্রশংসা সোনা গেছে । তবে এবার তো শাহরুখকের সঙ্গে জুটি বাঁধার কথাও ভাবছেন অভিনেত্রী ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রানি জানিয়েছেন, ”আমি চাই লেখকরা আমার আর শাহরুখকে কাস্ট করে একটা পরিণত প্রেমের গল্প লিখুক। আমি শাহরুখের সঙ্গে এরকমই একটা প্রেমের গল্পে অভিনয় করতে চাই। আমার ৮০ বছর বয়স হয়ে গেলেও শাহরুখের প্রেমিকা হয়ে ছবি করতে চাই। তখন হয়তো শাহরুখের বয়স হবে ৯৫!” গুঞ্জন শনা যাচ্ছে, শাহরুখের সঙ্গে সিনেমা তৈরির পরিকল্পনা করছেন রানী । তবে আপাতত সে সবই প্রাথমিক স্তরে।
প্রসঙ্গত, রানি মুখোপাধ্য়ায়ের নতুন ছবি ‘মিসেস চ্য়াটার্জী ভার্সেস নরওয়ে’ বক্স অফিসের হিসেব বলছে শুধু গোটা দেশে নয়, বাংলাতেও দারুণ ব্যবসা করছে এই ছবি। তবে কিং-কুইনের আপকামিন মুভির নাম কি বা তাতে কারা থাকছেন তা নিয়ে অবশ্য মুখ খোলেননি রানী মুখার্জী
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news