ওয়েব ডেস্ক:
বৈশাখীর পর এবার রত্নাকে তলব ইডির। তবে এবারের নোটিশ সামান্য আলাদা। এবার প্রক্তন মেয়র শোভন চট্টোপাধ্যয়ের স্ত্রীকে বলা হয়েছে তাঁর বন্ধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওরফে চিকুকে নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হতে। রত্নাকে আগামী সোমবার ইডির দফতরে আসতে বল হয়েছে।

ইডির ডাকে গত ৭ ডিসেম্বরে সিজিও-তে গিয়েছিলেন শোভন। সঙ্গে ছিলেন বৈশাখীও। এর আগে রত্নাকেও একপ্রস্থ জেরা করেছেন তদন্তকারী আধিকারিকরা। এরপর ফের গত বুধবার শোভন-বৈশাখী হাজিরা দেন ইডির অফিসে। এবার একটি হলুদ রঙের ফাইল নিয়ে আসেন শোভন-বৈশাখী। সূত্রের খবর, ইডি আধিকারিকরা নাকি বেশ কিছু নথি চেয়েছিলেন বৈশাখীর থেকে। রত্নার ব্যবসা সংক্রান্ত নথি নাকি বৈশাখী দিয়ে এসেছেন ইডির হাতে।
আর এবার রত্নার ডাক পড়ল সিজিও কমপ্লেক্সে। সঙ্গে নিয়ে জেতে হবে বন্ধু চিকুকেও। সব মিলিয়ে শোভন-বৈশাখী-রত্ন যথারীতি শিরনামে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news