ওয়েব ডেস্ক:
চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উঠল এবার পার্ক সার্কাস ইন্সস্টিউট অফ চাইল্ড হেলথ-এর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল থেকে এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্তর। বেপরোয়া ভাঙচুর হয় হাসপাতালের ভিতরে।
হাসপাতাল সূত্রে খবর, বুধবার রাত আড়াইটে নাগাদ জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয় তিন বছরের সানা সজ্জদ নামের এক শিশু। সানার বাড়ি পার্কসার্কাসেই। পরিবারের অভিযোগ, চিকিৎসকদের বার বলার পরেও দ্রুত চিকিৎসা শুরু হয়নি। অপরপক্ষে রোগীর পরিবারকেও রাখা হয়েছিল ধোয়াসায়।

এরপর আচমকাই বৃহস্পতিবার সকালে হাসপাতালের তরফে ওই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান হয় পরিবারকে। এরপরই উত্তেজিত হন মৃত শিশুর পরিবারের সদস্যরা। হাসপাতালের ভেতরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। হাসপাতালে বেপরোয়া ভাঙচুর চালান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তখন শিশুর আত্মীয়রা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
চিকিৎসকদের কোনও গাফিলতি আছে কিনা তা তদন্ত করে দেখা হবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news