Breaking News
Home / TRENDING / বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনা, আটক রূপা গঙ্গোপাধ্যায়ের পুত্র

বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনা, আটক রূপা গঙ্গোপাধ্যায়ের পুত্র

নীল রায়।

গলফ গার্ডেন রোডের বাড়ির কাছেই দুর্ঘটনার মুখে পড়লেন বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে আকাশ মুখোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাঁচিলে ধাক্কা মারে । কিছুটা আঘাতও পান তিনি। কী কারণে এই দুর্ঘটনা তা জানতে তাঁকে আটক করেছে পুলিশ। এদিন রাত
৮টা নাগাদ গলফ গার্ডেন রোডে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, আকাশ মুখোপাধ্যায়ের কালো রঙের সেডান গাড়ি প্রচণ্ড গতিতে একটি পাঁচিলে ধাক্কা মারে। পাঁচিল ভেঙে প্রায় পাঁচ ফুট ভিতরে ঢুকে যায় গাড়িটি। দুর্ঘটনার ফলে সামান্য আঘাত পান তিনি। তাঁর বাবা তাঁকে উদ্ধার করে নিয়ে যান। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন আকাশ। তার ফলেই এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে খবর, ঘটনাস্থলে যায় পুলিশ। প্রশাসন সূত্রে খবর, তদন্তে প্রাথমিক ভাবে অসহযোগিতা করা হয়। আকাশের বাড়িতে গেলে দরজা বন্ধ করে দেওয়া হয়। যদিও, পরে তাঁকে আটক করে যাদবপুর থানার পুলিশ। তিনি মত্ত অবস্থায় ছিলেন কি না তা জানতে মেডিক্যাল পরীক্ষা হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *