Breaking News
Home / TRENDING / করোনার নিষেধাজ্ঞা রথযাত্রায় : উত্তর কলকাতার বাগবাজারে মন্দিরেই পুজিত হবেন জগন্নাথ

করোনার নিষেধাজ্ঞা রথযাত্রায় : উত্তর কলকাতার বাগবাজারে মন্দিরেই পুজিত হবেন জগন্নাথ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এবার রথযাত্রায় আর শহর কলকাতায় দেখা যাবে না কোনও বড়সড় রথ। তাই
নিয়ম মেনে কলকাতার বাগবাজারের বলরাম মন্দিরে শুরু হয়ে গেল রথযাত্রা (Rathyatra) উৎসব। এবারে শুধুমাত্র নিয়ম রক্ষা করে জগন্নাথ দেবের পুজো হচ্ছে বলে জানান সেখানকার মহারাজ। কথিত যে জগন্নাথ দেবের পূজা-অর্চনা হয়ে থাকে বলরাম মন্দিরে তা কিন্তু হচ্ছে না এবার কোভিড ১৯ (Covid 19) জন্য। সেইজন্য বললাম মন্দিরে যে সমস্ত সাধু-সন্তরা মন্দিরে মধ্যে প্রবেশ করছেন তারা নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তবে কিন্তু মন্দিরে মধ্যে প্রবেশ করছেন।

পাশাপাশি উল্লেখযোগ্য বিষয় হল এই বলরাম মন্দির এই মন্দিরে শ্রীরামকৃষ্ণদেবের পদধূলি পড়েছিল বলে জানান সেখানকার মহারাজ। শুধু তাই নয় সেই সঙ্গে তিনি উল্লেখ করেন যখন শ্রীরামকৃষ্ণদেব কলকাতায় আসতেন অবশ্যই তিনি এই বলরাম মন্দিরে আসতেন বলে তিনি মনে করিয়ে দিয়েছেন । তবে এবারে বলরাম মন্দিরের রথ কিন্তু রাস্তায় বেরোতে পারছে না, ফলে দর্শনার্থীরা বলরাম মন্দির জগন্নাথ দর্শন করতে পারবেন না বলে জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন মন্দিরের মহারাজ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *