Breaking News
Home / TRENDING / করোনার আয়ুর্বেদিক ওষুধ ‘করোনীল’ : বাজারে আনলেন বাবা রামদেব

করোনার আয়ুর্বেদিক ওষুধ ‘করোনীল’ : বাজারে আনলেন বাবা রামদেব

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

মারণ করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমনে নাজেহাল বিশ্ব! প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এবার সেই করালগ্রাসী রোগের আয়ুর্বেদিক ওষুধ আবিষ্কারের দাবি করলেন বাবা রামদেব (Baba Ramdev)। মঙ্গলবার জগন্নাথদেবের রথযাত্রার দিন হরিদ্বারে এক বিরাট সম্মেলনের আয়োজন করে একথা ঘোষণা করলেন তিনি। এই ওষুধটির নাম দেওয়া হচ্ছে ‘করোনীল’। বাবা রামদেব দাবি করেছেন, মানব শরীরের ওপর ট্রায়ালের পর সাফল্য লাভের পর এই আয়ুর্বেদিক ওষুধ বাজারে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর আরও দাবি, তিন দিনে কোভিড আক্রান্ত রোগীর ৬৯ শতাংশ অসুখ সেরে যাবে। রোগী আর সাতদিনে ১০০ শতাংশ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হয়ে যাবেন তাঁর এই ওষুধ সেবন করলেই। প্রসঙ্গত, বাবা রামদেবের দাবি সত্যি হলে ভারত সহ সারা বিশ্ব স্বস্তির নিঃশ্বাস ফেলবে।

দারচিনি, লবঙ্গ, তুলসী, আদা ইত্যাদি জিনিস দিয়ে তৈরি হয়েছে বাবা রামদেবের এই করোনা ভাইরাসের ওষুধ। রামদেব বলেছেন, অনেকেই হয়তো ভাববেন আমাদের মত ল্যাঙ্গট পড়া সাধুরা কিভাবে মারণ রোগের ওষুধ আবিষ্কার করেছে ? প্রশ্ন উঠবে। কিন্তু আমি জোর দিয়ে বলছি আয়ুর্বেদিক ভাবনায় গঠিত এই ওষুধ করোনা ভাইরাসের মোকাবিলায় অব্যর্থ হবে। এদিনের অনুষ্ঠানে যোগদানকারী সব ব্যক্তিকে এই করোনা ভাইরাসের রোধের ওষুধ দেওয়া হয়েছে বাবা রামদেবের পক্ষ থেকে।

বাবা রামদেব জানান, লকডাউনের সময় তারা এই বিষয়ের ওপর কাজ করে গিয়েছেন। একমাত্র প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী যেদিন জনতা কারফিউ জারি করেছিলেন সেদিন তারা নিজেদের কাজ বন্ধ রেখেছিলেন। গত ছয় মাস ধরে নিরন্তর গবেষণা ও বিজ্ঞান ভিত্তিতে প্রয়োগ চালিয়ে এই ওষুধটি তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন এই গেরুয়াধারী। ১০০ জন ব্যক্তির শরীরে এই ওষুধ প্রয়োগ করে সাফল্য পাওয়ার পরেই তা প্রকাশ্যে আনা হয়েছে বলে দাবি করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ভারতের সেরাম গ্রুপ, ইউনাইটেড কিংডমের অক্সফোর্ড ইউনিভার্সিটি, আমেরিকা, ইতালি, ইসরায়েল সাইপ্রাস ও সর্বশেষ নাইজেরিয়ার এক বিজ্ঞানী কোভিড ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করার দাবি জানিয়েছেন। তবে তা বাজারে আসতে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস হয়ে যাবে বলেই দাবি করেছেন ওই সমস্ত দেশগুলি। কিন্তু বাবা রামদেব জুন মাসের শেষ সপ্তাহে নিজের আবিষ্কৃত করানো সংক্রমনের ওষুধ বাজারে এনে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অন্য ওষুধ নির্মাণকারী সংস্থাগুলিকে।

ছবি সৌজন্যে এএনআই

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *