Breaking News
Home / TRENDING / ভারতের কূটনৈতিক চালে সীমান্ত থেকে পিছু হঠবে চিন

ভারতের কূটনৈতিক চালে সীমান্ত থেকে পিছু হঠবে চিন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কূটনৈতিক চাপে এবার ভারতের সীমান্ত থেকে পিছু হঠবে চিন। সোমবার পিপলস লিবারেশন আর্মির (People Liberation Army) সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের বৈঠক ইতিবাচক ও আন্তরিক হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী (Indian Army)। সরকারি বিবৃতিতে সেনাবাহিনীর তরফে মঙ্গলবার বলা হয়েছে, দুই বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের ম্যারাথন বৈঠক ইতিবাচক এবং আন্তরিক। সোমবার ১১ ঘন্টা বৈঠক চলে। সেনা সূত্রের খবর, ওই বৈঠকে ভারতের তরফে দাবি জানানো হয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে চিনা সেনা, বাঙ্কার, পিলবক্স, নজরদারি চৌকি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। সূত্রের খবর, ভারতের কূটনৈতিক চালে চিনকে পিছু হটতে হচ্ছেই।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার লে-তে যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। দুপুরে ১৪ কোরের হেড কোয়ার্টারে সেনা অফিসারদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা। লাদাখ সেক্টরের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে।সেনা আধিকারিকরা এদিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার এখনকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট দেবেন সেনাপ্রধানকে। তারপর প্রয়োজনীয় নির্দেশ দেবেন। লে-তে রওনা হওয়ার আগে দিল্লিতে জেনারেলদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁদের আলোচনা করেন তিনি। 

আকাশযুদ্ধের পরিস্থিতি তৈরি হলে প্রস্তুত আছে ভারতীয় বায়ুসেনা। এলএসি-তে চিনা গতিবিধি নজরে রাখতে ইতিমধ্যেই কমব্যাট ফাইটার জেট নামানো হয়েছে। এবার চিনা ফৌজের প্রস্তুতি দেখতে ইজরায়েলি সশস্ত্র ড্রোন হেরন টিপি ওড়াল বায়ুসেনা। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় নজরদারি আরও বাড়ানোর জন্য ইজরায়েল থেকে কেনা সশস্ত্র হেরন টিপি ড্রোন ওড়ানো হয়েছে। ২০১৫ সালের সেপ্টেম্বরে দশটি সর্বাধুনিক হেরন টিপি ড্রোন ইজরায়েলের থেকে কেনে ভারত। চিন, পাকিস্তান-সহ ৭০টি দেশের হাতে রয়েছে এমন ড্রোন। এদিকে মুখোমুখি সংঘাতের পরিস্থিতি তৈরি হলে দক্ষ স্থলবাহিনীও মোতায়েন করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *