নীল বণিক:
আগামী রথযাত্রা নিয়ে রাজ্য পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানান, ৫ ডিসেম্বর থেকে রাজ্যে গণতন্ত্র বাঁচানোর রথযাত্রা কর্মসূচী গ্রহণ করেছে রাজ্য বিজেপি। এই কর্মসূচী পালন করার জন্য রাজ্য প্রশাসনকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। তিনি এও দাবি করেন, যে দলের গণতন্ত্র বাঁচাও যাত্রা কর্মসূচী নিয়ে রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে দেখাও করতেও চেয়েছিলেন রাজ্য বিজেপির কর্তারা। কিন্তু রাজ্য প্রশাসনের কর্তারা দেখা করতে চাননি। এমত অবস্থায় রাজ্যের প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে দিলীপ বলেন, গণতন্ত্র বাঁচানোর রথযাত্রা রাজ্য বিজেপি করবেই। প্রয়োজনে আদালতের শরণাপন্ন হবে তাঁরা।
অতীতে রাজ্য বিজেপি কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে একাধিক কর্মসূচী পালন করেছে। এবারও যদি রাজ্য সরকার এভাবে অসহযোগিতা চালিয়ে যায়, তাহলে বাধ্য হয়ে আদালতে যেতে হবে বলে জানান দিলীপ ঘোষ। তার জন্য দল সবরকম আইনি প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news