Breaking News
Home / TRENDING / ছত্তিশগড়: বিজাপুরে মাওবাদি-নিরাপত্তারক্ষী সংঘর্ষ, আহত ২ জওয়ান

ছত্তিশগড়: বিজাপুরে মাওবাদি-নিরাপত্তারক্ষী সংঘর্ষ, আহত ২ জওয়ান

ওয়েব ডেস্ক:

একদিকে কড়া নিরাপত্তায় চলছে ভোট, অন্যদিকে দফায় দফায় চলছে মাওবাদি-নিরাপত্তারক্ষী সংঘর্ষ। ছত্তিশগড়ের মাওবাদি সক্রিয় এলাকাগুলির ভোটের দিনের চিত্র এরকমই। সূত্রের খবর, বিজাপুরে দফায় দফায় চলেছে মাওবাদি-নিরাপত্তারক্ষী সংঘর্ষ। গুলির লড়াইয়ে ২জন কোবরা জওয়ান আহত হয়েছেন। যদিও সাধারণ মানুষ নিরাপদে রয়েছেন।

উল্লেখ্য, সকালেই আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদিরা। দান্তেওয়ারার তুম্পকপল এলাকায় ঘটে বিস্ফোরণ। তবে নিহত বা আহতের খবর নেই। অন্যদিকে মাওবাদিদের নির্বাচন বয়কটের হুমকি উপেক্ষা করে পোলিং বুথে উৎসাহী ভোটরদের উপস্থিতি লক্ষনীয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *