Breaking News
Home / TRENDING / ‘রথযাত্রা’: শেষ হয়ে হইল না শেষ, জানুন ক্লিক করে

‘রথযাত্রা’: শেষ হয়ে হইল না শেষ, জানুন ক্লিক করে

নিজস্ব সংবাদদাতা:

শেষ হয়ে হইল না শেষ!
শীর্ষ আদালতের রায়ের পর যাঁরা ধরে নিয়েছিলেন বিজেপির রথযাত্রা কবরস্থ হল, তাঁদের ভুল প্রমাণ করে তথাকথিত রথযাত্রার অদৃশ্য রশিতে টান দিয়ে রাজ্যে তাদের রাজনীতির রথের চাকা আবার গড়াল বিজেপি।
বুধবার মুকুল রায়, দিলীপ ঘোষ সহ দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের বিশেষ বৈঠকের পর ঠিক হয়েছে আবার নতুন করে নবান্নের কাছে গণতন্ত্র বাঁচাও যাত্রার আবেদন করা হবে। সেই মতো রাজ্য বিজেপির সহসভাপতি জয়প্রকাশ মজুমদার এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ নবান্নে পৌঁছবেন।
মুকুল রায় আগেও বলেছিলেন, এদিনও বলেন, পথযাত্রা নয়, গণতন্ত্র বাঁচাও যাত্রা। রথযাত্রা নামকরণটি তৃণমূলের আমদানি। তাঁর বক্তব্য, এবার আরও বেশি করে সচেতন থাকতে হবে যেন কোনও কল্পিত রথের আমদানি করে পুরো বিষয়টিতে কেউ সাম্প্রদায়িক রঙ লাগাতে না পারে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *