ওয়েব ডেস্ক:
কুকুরহত্যা মামলায় জামিন পেলেন ২ ছাত্রী। তাঁদের ২ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া দিল আদালত। তবে আগামীকালই দোষীদের সনাক্তকরণ প্যারেড হবে।
উল্লেখ্য, এনআরএস হাসাপাতালের ১৬টি কুকুরছানাকে হত্যার মামলার শুনানিতে আদালত ঘটনাটির তীব্র নিন্দা করে। ঘটনা প্রকাশ্যে আসার পর প্রথমে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়। হাসাপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি তৈরি করে। পাশাপাশি পুলিশও তদন্ত শুরু করে। সুপারের নেতৃত্বে গঠিত হাসপাতালের তদন্ত কমিটি ৫জনকে চিহ্নিত করে। অন্যতম অভিযুক্ত ২জনকে আজ গ্রেফতার করে পুলিশ। সেই ২ ছাত্রীকেই ব্যক্তিগত বন্ডে জামিন দিল আদালত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news