Breaking News
Home / TRENDING / দল ভাঙাচ্ছে কে? জরুরি বৈঠক ডাকলেন কুমারস্বামী

দল ভাঙাচ্ছে কে? জরুরি বৈঠক ডাকলেন কুমারস্বামী

ওয়েব ডেস্ক:

কর্ণাটক সরকারের ডামাডোল অবস্থা সামাল দিতে এবার মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী দলের বিধায়কদের জরুরি বৈঠক ডাকলেন। আগামী ১৮ জানুয়ারি, শুক্রবারের এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বৈঠকের পরেই বোঝা যাবে রাজ্যের ক্ষমতাসীনদের রাজনৈতিক অস্থিরতা কাটবে, না কাটবে না।

এদিকে কংগ্রেস নেতৃত্বর অভিযোগ, তাদের তিন বিধায়ককে বিজেপি ভুল বুঝিয়ে নিজেদের দিকে টানার জন্য মুম্বাই নিয়ে গিয়েছে। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। উল্টে তারা কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে একই অভিযোগ করেছে। জানা গিয়েছে, কংগ্রেস যাতে দল ভাঙাতে না পার তার জন্য বিজেপি তাদের ১০৪ বিধায়ককে হরিয়ানার গুরুগ্রামে হোটেলবন্দি করে রেখেছে।

বুধবার সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সাংসদ কেএইচ মুনিআপ্পা বর্তমানে যোগাযোগহীন নিজের দলের তিন বিধায়কের উদ্দেশে বলেন, আপনারা ফিরে আসুন। চিন্তার কোনও কারণ নেই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *