ওয়েব ডেস্ক:
বিজেপির ‘রথ’ আটকাতে রাজ্য নাছোড়। সেই নাছোড় মনোভাবের জন্যই এবার বিচারকের ধমক খেলো রাজ্য। উল্লেখ্য, বৃহস্পতিবার বিজেপিকে শর্ত সাপেক্ষে রথযাত্রার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী৷ শুক্রবার সকালেই সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করে রাজ্য সরকার৷ এদিনের শুনানিতে কংগ্রেসের শীর্ষ নেতা অভিষেক মনু সিংভির রাজ্যের হয়ে সওয়ালে বিরক্ত হয় আদালত।
প্রশ্ন উঠছে, হঠাৎ সিংভি কেন? ‘রথ’ মামলায় তাঁর অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তোলেন স্বয়ং হাইকোর্টের প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত৷ ধমকের সুরে প্রধান বিচারপতি বলেন, আইনজীবী অভিষেক মনু সিংভির এই মামলায় বলার কোনও অধিকার নেই।
কেন, তাও বলেন বিচারপতি। বলেন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল রয়েছেন, তিনিই আইন সম্পর্কিত রাজ্যের আধিকারীক৷ যখন উনি সওয়াল করছেন তখন কেন রাজ্য পুলিশের আইনজীবী সওয়াল করবেন? ভর্ৎসনার সুরে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, কেন রথযাত্রা আটকানোর জন্য রাজ্যকে বহু নলা বন্দুক ব্যবহার করতে হচ্ছে!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news