ওয়েব ডেস্ক:
‘রথের’ রায়ে স্থগিতাদেশ। ফের সিঙ্গল বেঞ্চে গেল মামলা। আজ শুনানির পর ডিভিশন বেঞ্চ তপব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চের রায় বাতিল করে দিল। উল্লেখ্য, সিঙ্গল বেঞ্চ শর্ত সাপেক্ষে বিজেপির ‘রথযাত্রা’র অনুমতি দিয়েছিল। আজ সেই রায়ে স্থগিতাদেশের নির্দেশ দিল আদালত।
আজ ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায় নিয়ে প্রশ্ন তোলে। আদালতের প্রশ্ন, প্রশাসনের রিপোর্ট খতিয়ে না দেখেই কীভাবে যাত্রার অনুমতি দেওয়া হল। এমত অবস্থায় রাজ্যের কাছে সমস্ত জেলার পুলিশ রিপোর্ট চাইল আদালত। যদিও ডিভিশন বেঞ্চ ফের তপব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চেই পাঠাল ‘রথে’র মামলা।
উল্লেখ্য, আগামীকাল আদালতে ছুটি। অতএব ক্রিসমাসের ছুটি পেরিয়ে জানুয়ারির আগে সিঙ্গল বেঞ্চের শুনানির সম্ভাবনা কম।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news