Breaking News
Home / TRENDING / রাজ্যের নির্দেশ খারিজ, ‘রথযাত্রায়’ অনুমতি হাইকোর্টের

রাজ্যের নির্দেশ খারিজ, ‘রথযাত্রায়’ অনুমতি হাইকোর্টের

ওয়েব ডেস্ক:

জয় গেরুয়া শিবিরের। অবশেষে ‘রথযাত্রার’ অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। ‘রথযাত্রা’ নিয়ে রাজ্যের নির্দেশ খারিজ করে দেয় আদালত এদিন।

যদিও শর্ত সাপেক্ষে বিজেপিকে এই অনুমতি দিল আদালত। আদালত তার রায়ে স্পষ্ট করে দিল, গেরুয়া শিবিরের গণতন্ত্র বাঁচাও যাত্রায় যদি গোলমাল হয়, যদি সরকারি সম্পত্তি নষ্ট হয় তার দায় রাজ্য প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলটিকেও নিতে হবে। নির্দেশ দেওয়া হয়ছে, কম করে ১২ ঘন্টা আগে প্রশাসনকে জানাতে হবে যাত্রার কথা। যেখানে যাত্রা হবে সেই এলাকার যান চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না ইত্যাদি।

এইসঙ্গে আদালত জানায়, বিজেপির যাত্রা নিয়ে রাজ্যের অশান্তির আশঙ্কা অযৌক্তিক ও খামখেয়ালি। পাশাপাশি রাজ্য প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ, পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করতে হবে আপনাদের। আইনশৃঙ্খলার দায়িত্ব নিতে হবে।

স্বভাবতই আজকের রায়ে উচ্ছসিত রাজ্য বিজেপি। আদালতের রায়কে স্বাগত, জানিয়েছেন মুকুল রায়, দিলীপ ঘোষ সহ শীর্ষ নেতৃত্ব।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *