Breaking News
Home / TRENDING / রায়ের খবরে বদলালো সভা, গণতন্ত্রকে বাঁচাল আদালত, বললেন মুকুল

রায়ের খবরে বদলালো সভা, গণতন্ত্রকে বাঁচাল আদালত, বললেন মুকুল

নীল বণিক:

আদালতের রায় জানার পরেই বদলে গেল আলিপুর ন্যাশনাল লাইব্রেরির বিজেপির কার্যকারিনী সভা। সকাল ১১টায় শুরু হয়  সভা। সভার শুরুতে গনতন্ত্র বাঁচাও যাত্রা না হলে দলের পরবর্তী কর্মসূচী কি হবে তা নিয়ে আলোচনা করছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায়রা। কিন্তু রায় আসতেই বদলে গেল সভাস্থল। এরপরই রাজ্য নেতৃত্বকে বলতে শোনা গেল এবার ঝাঁপাতে হবে।

বিজেপির রাজ্য সভাপতি বলেন, আদালতের ভিতরের যুদ্ধে জিতলাম। এবার গণতন্ত্রের দাবিতে আদালতের বাইরের যুদ্ধে জিততে হবে। তার জন্য কর্মীদের ফের রাস্তায় নামতে হবে। আদালতের ভিতর রাজ্য সরকার জব্দ হয়েছে। এরপর ২০১৯-এর লড়াইয়ে জনগনের সামনে তৃণমূলকে জব্দ করতে হবে বলে জানান দিলীপ ঘোষ। যাত্রার রায় নিয়ে আদালতের রায়কে স্বাগত জানান মুকুল। তিনি বলেন, গণতন্ত্রকে ফের বাঁচাল আদালত। আমরা আদালতের নির্দেশ মেনেই যাত্রা বার করব। তার সঙ্গে গণতন্ত্র রক্ষা করতে মানুষের কাছে যাব বলে জানান বিজেপির শীর্ষ নেতা মুকুল রায়। তিনি আরও বলেন, মানুষের কাছে গেলে মানুষ গণতন্ত্রের পক্ষেই রায় দেবেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *