নিজস্ব সংবাদদাতা:
পূর্ব ঘোষণা মতো আজই রাজভবনে রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠী শপথবাক্য পাঠ করালেন মমতার মন্ত্রী সভার চার নতুন মুখকে। শপথগ্রহণ করলেন সুজিত বসু, তাপস রায়, নির্মল মাজি ও রত্না ঘোষ।
বৃহস্পতিবারই নতুন মন্ত্রীদের দফতর ভাগ করে দেওয়া হয়৷ নবান্ন সূত্রে জানা গিয়েছে, তাপস রায় পেয়েছেন পরিকল্পনা ও পরিষদীয় দফতরের দায়িত্ব৷ চ্যানেল হিন্দুস্থানে একমাস আগে যা লেখা হয়েছিল তাই হল সুজিত বসুর ক্ষেত্রে, সুজিত পেলেন দমকল দফতর৷ এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দায়িত্বে আনা হল রত্না ঘোষকে৷ এইসঙ্গে শ্রম দফতরের প্রতিমন্ত্রী হলেন নির্মল মাজি৷
চন্দ্রিমা ভট্টাচার্য স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী ছিলেন আগেই৷ তাঁর দায়িত্ব বাড়ল। অরূপ রায়ের কাছ থেকে আবাসন নিয়ে দেওয়া হল চন্দ্রিমাকে।
সামনেই লোকসভা ভোট৷ নবান্নের মতে, এক মন্ত্রীর হাতে একাধিক দফতর থাকায় গোলমাল হচ্ছে। এমত অবস্থায় রাজ্য প্রশাসনকে গতিময় ও সুচারু করতেই মন্ত্রীসভায় নয়া মুখ ও বদল আনলেন মুখ্যমন্ত্রী৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news