ওয়েব ডেস্ক:
রথযাত্রায় শাসকের অনুমতি মেলেনি, বাধ্য হয়ে সোমবার ফের হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি। রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চে আবেদন করেন বিজেপির আইনজীবী। বিজেপির মামলার আর্জি ইতিমধ্যে মুঞ্জুর করেছে হাইকোর্ট। মঙ্গলবার মামলা শুনবেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী।
উল্লেখ্য, গত শনিবারই বিজেপির দফতরে ফ্যাক্স মারফত চিঠি পাঠিয়ে রাজ্য সরকার জানিয়ে দেয়, সভায় তাদের আপত্তি নেই কিন্তু রথযাত্রা অনুমতি মিলবে না। সূত্রের খবর, রাজ্য সরকারের মূল আপত্তির কারণ ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ দীর্ঘ ৪২দিনের কর্মসূচি। রাজ্যের মতে সেক্ষেত্রে রথযাত্রার নিরাপত্তায় ৫০০০ পুলিস মোতায়েন করতে হয়, যা কোনওভাবেই সম্ভব নয়। পাশাপাশি গঙ্গাসাগরে মেলার সময়, মেলাপ্রাঙ্গন থেকে রথযাত্রার সূচনার অনুমতি দেওয়া সম্ভব নয় ইত্যাদি ইত্যাদি। যদিও রাজ্যের সিদ্ধান্ত যে মেনে নেবে না বিজেপি, তা সেদিনই তারা জানিয়ে দিয়েছিল। ফের আদালতে যাওয়ার আভাসও দিয়ে রেখেছিল তারা। সোমবার হাইকোর্টে রথযাত্রা নিয়ে ফের মামলা দায়ের করে বিজেপি অনড় অবস্থানেই রইল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news