নিজস্ব সংবাদদাতা
আজ সকালে হাওড়া- মেটিয়াবুরুজগামী যাত্রীবাহী মিনি বাসে হঠাৎ বিধ্বংসী আগুন লেগে যায়। ময়দানের কাছে পৌঁছতে হঠাৎই আগুন লাগে। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। যাত্রীদের মধ্যে অনেক শিশু ও মহিলা ছিলেন। বাস থেকে নামার সময় হুড়োহুড়ি শুরু হয়ে যায়। খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসে। রাস্তার মাঝে দাউদাউ করে জ্বলতে থাকে বাসটি। গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে যায়। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news