নীল বণিক:
কর্মীদের মনোবল না হারানোর পরামর্শ মুকুল রায়ের। বৃহস্পতিবার আলিপুর ন্যাশনাল লাইব্রেরির সভা হলে দলের কার্যকর্তাদের বৈঠকে উজ্জীবিত বক্তব্য রাখলেন মুকুল । বৈঠকে কর্মীদের উদ্দেশ্যে মুকুল বলেন, বিগত কয়েকদিন হল দলের নিচু তলার কর্মীদের মনোবলে ধাক্কা লেগেছে। রাজনীতিতে হার, জিত দুই থাকবে। এটাই প্রত্যাশিত। তাই বলে খারাপ সময় চুপ করে বসে থাকব, তা করলে চলবে না। বরং মানুষের কাছে নিজের যুক্তি নিয়ে আরও বেশি করে যেতে হবে। তাহলেই মানুষ আমাদের সঙ্গে থাকবে বলে জানান মুকুল রায়। এইসঙ্গে মুকুল রায় দলীয় নেতাদের জানান, গোটা জানুয়ারি, ফেব্রুয়ারি মাস জুড়ে আমাদের রাস্তায় থাকতে হবে। তাহলেই মমতা বিরোধী মানুষেরা বিজেপির সঙ্গে থাকবেন। গণতন্ত্র হত্যায় তৃণমূলের ভূমিকা মানুষের মধ্যে তুলে ধরতে হবে। সঙ্গে স্থানীয় সমস্যা নিয়েও তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করতে হবে বলে কার্যকর্তাদের সভায় বলেন মুকুল রায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news