ওয়েব ডেস্ক:
সোহরাবউদ্দিন ‘ভুয়ো’ এনকাউন্টার মামলায় বেকসুর খালাস অভিযুক্ত ২২। আজ থেকে ১৩ বছর আগে কুখ্যাত গ্যাংস্টার সোহরাবউদ্দিন শেখ এবং তার ডানহাত তুলসিরাম প্রজাপতি কোনও ভূয়ো এনকাউন্টারে মারা গিয়েছিল কি না, তা নিয়েই মামলা চলছিল বিশেষ আদালতে। আজ সিবিআইয়ের আদালতে প্রমাণের অভাবে এই মামলায় অভিযুক্ত ২২ জনকেই মুক্তি দেওয়া হল।
আদালত জানিয়েছে, এই ঘটনার পিছনে চক্তান্ত ছিল, এমন প্রমাণ মেলেনি। এই ঘটনায় রাজস্থান, গুজরাট ও অন্যান্য অঞ্চলের মোট ২২ জন পুলিশ অফিসার অভিযুক্ত ছিলেন। আজ তাঁদের সকলেই বেকসুর খালাস পেলেন। উল্লেখ্য, ২০১৪ সালে একই মামলায় ১৬ জনকে মুক্তি দিয়েছিল আদালত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news