Breaking News
Home / TRENDING / রথযাত্রা উৎসব পালন করবে রাজ্য বিজেপি

রথযাত্রা উৎসব পালন করবে রাজ্য বিজেপি

নীল বণিক
রামনবমীর পর এবার রথযাত্রা উৎসব পালন করবে রাজ্য বিজেপি। দলীয় সূত্রে খবর, জগন্নাথ দেবের পুজোর দিনটাকে বিশেষ ভাবে পালন করার নির্দেশ এসেছে খোদ দিল্লি থেকে। কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে নির্দেশ পেয়ে রাজ্য বিজেপি রথযাত্রার ময়দানে নামতে চলেছে। শুধু শহর কলকাতায় নয়, রথযাত্রা পালিত হবে জেলায় জেলায়। সেই মতো জেলার নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার রামমন্দির এলাকা থেকে রাজ্য বিজেপির মূল রথটি বের করার কথা ভাবছে শীর্ষ নেতৃত্ব। অন্য দিকে শহরের হাজরা, গড়িয়ার মতো বিচ্ছিন্ন এলাকায় একাধিক রথ রাস্তায় নামবে। মোটের উপর রথযাত্রার দিন বঙ্গ বিজেপির সব নেতারাই রথের রসি টানতে রাস্তায় নামতে চলেছেন।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *