নিজস্ব সংবাদদাতা
বিজয় মাল্যকে ইডি ‘পলাতক’ ঘোষণা করে নতুন করে কেস শুরু করার একদিন আগেই মুখ খুললেন বিজয় মাল্য। এক বিবৃতি জারি করে মাল্য বলেন, তিনি কখনই পলাতক নন। তিনি কর্নাটকের এক আদালতে নিজের ১৩,৯০০ কোটি টাকার সম্পত্তি বিক্রি করে ব্যাঙ্ক ও অন্যান্য পাওনাদারের দেনা শোধ করার অনুমতি চেয়েছেন বলে বিবৃতিতে জানিয়েছেন মাল্য। তিনি ২০১৬ প্রধানমন্ত্রীকে লেখা একটি চিঠি প্রকাশ করে বলেন তিনি দেনা মেটাতে সচেষ্ট হলেও সরকারের তরফে বিজয় মাল্যকে অপরাধী হিসেবে দেখানো হয়েছে । বিজয় মাল্য জানিয়েছেন, তিনি শুক্রবার লন্ডনের আদালতে হাজিরাও দেন। ইডি এবং সিবিআই উদ্দেশ্যপ্রনোদিতভাবে তাঁকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাতে চাইছে বলে অভিযোগ করেন মাল্য ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news