নীল বণিক:
সিবিআইয়ের তল্লাশিতে ঘুম ছুটেছে নদিয়ার তৃণমূল নেতাদের। বুধবার নদিয়ার চিট ফান্ড সংস্থা গোল্ডেন পরিবারে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআইয়ের মোট ৬০ জন অফিসার গোল্ডেন পরিবার চিট ফান্ডের অফিসে যান। নদিয়ার কল্যাণী, গয়েশপুর, কৃষ্ণনগর, জলপাইগুড়িতে সংস্থার অফিসে এক যোগে হানা দেওয়া হয়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, গোল্ডেন পরিবারের সঙ্গে নদিয়া জেলার চার পুরসভার চেয়ারম্যান ওতপ্রোত ভাবে জড়িত। তাছাড়া শাসক দলের জেলার অনেক মাতব্বররা চিট ফান্ড সংস্থা গোল্ডেন পরিবারের সঙ্গে যুক্ত বলে অভিযোগ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news