Breaking News
Home / TRENDING / বড় সাফল্য, মিলল পুলওয়ামা হামলার মূল ষড়যন্ত্রকারী রশিদ গাজির হদিশ

বড় সাফল্য, মিলল পুলওয়ামা হামলার মূল ষড়যন্ত্রকারী রশিদ গাজির হদিশ

ওয়েব ডেস্ক:

পুলওয়ামা হামলার তদন্তে বড় সাফল্য। মিলল মূল ষড়যন্ত্রকারী রশিদ গাজির হদিশ। উল্লেখ্য, পুলওয়ামা হামলায় আত্মঘাতী জঙ্গি হিসেবে আদিল আহমদ দারের নাম উঠে এলেও মূল ষড়যন্ত্রকারী এই আফগান নাগরিক। তদন্তে নেমে সেই রশিদ গাজির খোঁজ পেল গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রে খবর, পুলওয়ামা বা ত্রালের কোনও জঙ্গলঘেরা এলাকা থেকে সে তার কাজকর্ম চালায়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিস্ফোরণের পরই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ওই ভিডিওতে আত্মঘাতী জঙ্গি আদিল আহমদ দার হামলার গোটা ঘটনার কথা জানায়। ওই দিনে জানা গিয়েছিল রশিদ গাজির কথা। আফগান যুদ্ধের সেনানি রশিদ একজন বিস্ফোরক বিশেষজ্ঞও বটে। তাকেই এই হামলার মূল চক্রী বলে মনে করছে গোয়েন্দারা।

এদিকে শুত্রবারই ঘটনাস্থলে পৌঁছয় এনআইএ ও এনএসজির বিশেষজ্ঞ দল। একইসঙ্গে তদন্তে নেমেছে অন্যান্য তদন্তকারী দলও। ওই হামলা চালানোর জন্য পাকিস্তান থেকে মাসুদ আজহারের নির্দেশ এসেছিল বলে মনে করা হচ্ছে। ঘটনার দুদিন পর এবার রশিদ গাজিকে ধরতে চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা।

উপত্যকার গোয়েন্দারা মনে করছেন কাশ্মীরে বর্তমানে ৭০ জন জইশ জঙ্গি রয়েছে। এদের মধ্যে আদিল দার ছিল সি ক্যাটিগরির জঙ্গি। এখনও পর্যন্ত সিআরপিএফ হামলায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *