Breaking News
Home / TRENDING / প্রয়াত সোনালি কাবিনের কবি

প্রয়াত সোনালি কাবিনের কবি

ওয়েব ডেস্ক:

প্রয়াত সোনালি কাবিনের স্রষ্টা, আবহমান বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ কবি আল মাহমুদ। শুক্রবার রাত ১১টা নাগাদ ঢাকার ইবা সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় কবি, লেখক আল মাহমুদ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর।

বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন দীর্ঘদিন। ৯ ফেব্রুয়ারি তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। পরিবার সূত্রে খবর, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন কবি। শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্ম কবির। চট্রগ্রামের সীতাকুন্ড হাইস্কুলে পড়াশুনা করেন তিনি। কর্মজীবন শুরু সাংবাদিকতার হাত ধরে। উল্লেখ্য, আল মাহমুদ কেবল বাংলাদেশের বিশিষ্ট কবি নন, তিনি বাংলা ভাষার কবি-সম্পদ। প্রথম গ্রন্থ লোক লোকান্তর (১৯৬৩),  তারপর কালের কলস (১৯৬৬)। তাঁর সোনালি কাবিন (১৯৭৩) তাঁকে বাংলা সাহিত্যে চিরকালীন আসন দেয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *