Breaking News
Home / TRENDING / বদলা চায় দেশ, স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে শুরু সর্বদলীয় বৈঠক

বদলা চায় দেশ, স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে শুরু সর্বদলীয় বৈঠক

ওয়েব ডেস্ক:

দিল্লি ব্যস্ত সর্বদলীয় বৈঠকে। সকাল ১১টায় শুরু হওয়ার কথা এই বৈঠকের। পুলওয়ামার হামলার পরবর্তী পরিস্থিতি বিচারে স্বয়ং প্রধানমন্ত্রী ডাকেন এই বৈঠক। মূলত জঙ্গি হামলার কীভাবে জবাব দেওয়া যেতে পারে, এবং কীকী পদক্ষেপ নেওয়া যেতে পারে ইত্যাদি বিষয়ে চলছে আলোচনা।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গিহানা হয়। সেই ঘটনায় শহিদ হন ৪০ জন সেনা জওয়ান। যার পর ক্ষোভে ফুটছে গোটা দেশ। শুক্রবার সকালে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক হয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে হওয়া ওই বৈঠকেই পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কড়া সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর। বৈঠক শেষে শ্রীনগরে যান স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

সূত্রের খবর, শুক্রবারের বৈঠকেই সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত হয়। জানা গিয়েছে, বর্তমান বৈঠকের পৌরহিত্য করছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে গোটা ঘটনাটি সমস্ত রাজনৈতিক দলকে সবিস্তারে জানানো হবে। এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, জানানো হবে সে কথাও।

প্রসঙ্গত, পুলওয়ামার ঘটনায় বদলার ভাবনায় গোটা দেশ। এদিকে কড়া পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থমন্ত্রী অরুণ জেটলি। সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বিরোধীরাও। এখন দেখার সর্বদলীয় বৈঠকে বিরোধী দলগুলির তরফে ঠিক কী মত উঠে আসে। সরকারের পরবর্তী পদক্ষেপে তার প্রভাব কতটা পরে তাও দেখার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *