নিজস্ব সংবাদদাতাঃ
মা ও মেয়েকে ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ ওঠে এক গৃহ শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্তকে আজ গ্রেফতার করল পুলিশ। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার বৈরামপুর এলাকার ঘটনা। ওই গৃহ শিক্ষকের নাম সাবির আলি মণ্ডল। বৈরামপুর প্রাইমারী স্কুলের শিক্ষক সে।
পুলিশ সূত্রে খবর, বনগাঁ কলেজের প্রথম বর্ষের ছাত্রীর (১৭) বাবা কাজের সূত্রে ভিন দেশে থাকে। মা ও মেয়ের সংসার। জানা গেছে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে পড়াতো সাবির আলি মণ্ডল। বাড়িতে মা না থাকলেই সুযোগ বুঝে ছাত্রীকে ভয় দেখিয়ে জোড় করে ধর্ষণ করত। প্রায় এক বছর ধরে ছাত্রীকে অভিযুক্ত ধর্ষণ করেছে বলে অভিযোগ। মাস খানিক আগে ঘটনার কথা তার মা সালমা মণ্ডল জানতে পারে। সালমা প্রতিবাদ করলে মা-মেয়ের বাড়িতে ঢুকে খুনের হুমকি দেয় সাবির। এরপর ছাত্রীর মাকেও ধর্ষণ করে বলে অভিযোগ। পরবর্তীকালে যখন তখন সে বাড়িতে ঢুকে অত্যাচার চালাত মা ও মেয়ের উপর। রবিবার সাবিনা গোপাল নগর থানায় দ্বারস্থ হন। অভিযুক্তের নামে লিখিত অভিযোগ করেন। পুলিশ রাতেই সাবির আলি মণ্ডলকে গ্রেফতার করে। এদিন বনগাঁ মহকুমা আদালতে তাকে তোলা হয়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news