Breaking News
Home / TRENDING / গাড়ি বা দু-চাকার কাগজপত্র পুলিশকে না দেখালেও চলবে

গাড়ি বা দু-চাকার কাগজপত্র পুলিশকে না দেখালেও চলবে

নিজস্ব প্রতিনিধি :

ড্রাইভিং লাইসেন্স গাড়ির কাগজপত্র সঙ্গে নিয়ে ঘোরার দিন শেষ হতে চলেছে।শেষ হতে চলেছে মূল্যবান ওই সব নথি হারিয়ে ফেলা বা নষ্ট হয়ে যাওয়ার ভয়। ওই সব নথিপত্র হারিয়ে গেলে গাড়ির মালিককে যে হয়রানির শিকার হতে হয় তা রুখতে কেন্দ্রীয় সরকার মোটর ভেহিকেল আইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ির অন্যান্য নথির ডিজিটাল সংস্করণ এখন থেকে বৈধ বলে গণ্য করা হবে। সেই উদ্দ্যেশ্যে আইন পরিবর্তন। লোকসভার চলতি বাদল অধিবেশনেই এই আইন সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর। রাজ্য সরকার গুলি কেউ এই মর্মে তাদের পরিবহন আইন সংশোধনের অনুরোধ জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যের পরিবহন দপ্তর কেও এই মর্মে অনুরোধ জানানো হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। প্রস্তাবিত নতুন আইনে গাড়ির মালিক গাড়ির আসল কাগজপত্রের বদলে ডিজিটাল সংস্করণ স্ক্যান কপি বা ফটো রাখলেও তা বৈধ বলে গণ্য হবে বলে জানা গেছে। গাড়ির কাগজপত্র পরীক্ষা করার সময় তারা ওই ডিজিটাল নথি পুলিশ বা পরিবহন কর্তাদের দেখাতে পারবেন। আসল নথি সঙ্গে রাখার বিভিন্ন সমস্যা থেকে মুক্তি মিলবে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *