নীল বণিক:
পরিবারতন্ত্র মেনে নিতে না পেরেই বিদ্রোহের আগুন তৃণমূল জুড়ে, মত অর্জুন সিংহের।
সে কারণেই আগামীতে তৃণমূলের ১০০ জন বিধায়ক যোগ দিতে চলেছে বিজেপিতে। মঙ্গলবার একথা জানান বারাকপুরের দাপুটে নেতা। এইসঙ্গে মঙ্গলবার সব্যসাচী দত্তকে নিয়েও জল্পনা বাড়ালেন অর্জুন। অর্জুনের প্রশ্ন, রাজ্যের শাসক দলের অনেকেই বিজেপিতে আসতে চাইছেন। শুধু সব্যসাচী দত্তের নাম উঠছে কেন? তবে মঙ্গলবার ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর চাঞ্চল্যকর দাবিটি অন্য। এদিন অর্জুন জানিয়ে দেন, শাসক দলের ১০০ বিধায়ক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তাঁরা সকলেই লোকসভা ভোটের পর বিজেপিতে যোগ দিতে চান। কেন? অর্জুন সিংহের উত্তর, তৃণমূলের পরিবারতন্ত্রকে বহু তৃণমূল নেতাই মেনে নিতে পারছেন না, তাঁরা শেষ করতে চাইছেন এই পরম্পরাটাকে। অর্জুন আরও বলেন, আমি প্রথম দিকে শুরু করেছি। এরপর হয়তো সব্যসাচী। তবে ভোটের পর ১০০ বিধায়ক তৃণমূলকে অতীত করে বিজেপিতে যোগ দিচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
Darun Tai naki