নিজস্ব সংবাদদাতা:
‘ওল্ড ইজ গোল্ড’ একথা কতটা সত্যি তা বোঝা গেল শনিবারের বারবেলায়! এদিন ব্যারাকপুরের সুকান্তসদনে বাংলা সিনেমার দুই ‘এভারগ্রিন’ অভিনেতাকে নিয়ে মেতে উঠল প্রেক্ষাগৃহের বাঙালি দর্শককূল। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক (Ranjit Mullick) ও শুভাশিস মুখোপাধ্যায় (Subhasish Mukherjee)। প্রিয় অভিনেতাদের দেখা মাত্রই অটোগ্রাফ শিকারীরা ছেঁকে ধরেন। অটোগ্রাফের পাশাপাশি গুণমুগ্ধদের আবদারে বড় থেকে ছোট সকলের সঙ্গেই রঞ্জিত আর শুভাশিসকে অসংখ্য সেলফি তুলতে হল।
উল্লেখ্য, উৎসবের মরসুম এখনও শেষ হয়নি। শনি ও রবিবার ছট পুজো। আর কদিন বাদেই ২৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হবে নন্দন চত্ত্বরে। তার আগে ব্যারাকপুরের সেন্ট অগাস্টিন ডে স্কুলের বার্ষিক অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রের দুই চেনা মুখকে নিয়ে বাঙালির উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এদিন মঞ্চে উঠে গানে, আবৃত্তিতে, কথায় নতুন প্রজন্মের মন জিতে নেন রঞ্জিত মল্লিক ও শুভাশিস মুখোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news