Breaking News
Home / TRENDING / উপনির্বাচনে প্রদেশ কংগ্রেসের পাঠানো নামেই সিলমোহর দিল এআইসিসি

উপনির্বাচনে প্রদেশ কংগ্রেসের পাঠানো নামেই সিলমোহর দিল এআইসিসি

নীল রায়।

উপনির্বাচনে শেষপর্যন্ত প্রদেশ কংগ্রেসের পাঠানো নামে সিলমোহর দিল এআইসিসি (AICC)। শনিবার বিকেলে এআইসিসি থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কংগ্রেস নেতা তথা দলের নির্বাচন কমিটির প্রধান মুকুল ওয়াস্নিক (Mukul Wasnik) জানিয়েছেন, পশ্চিমবঙ্গের উপনির্বাচনের প্রার্থীদের নাম। খড়গপুর সদরের চিত্তরঞ্জন মন্ডল ও কালিয়াগঞ্জে গীতশ্রী রায় প্রার্থী হচ্ছেন। খড়গপুর কেন্দ্রে দীর্ঘদিনের কংগ্রেস কর্মী চিত্তরঞ্জন মন্ডলকে প্রার্থী করা হলেও। কালিয়াগঞ্জের প্রয়াত বিধায়ক প্রমথনাথ রায়ের মেয়ে ধীতশ্রীর ওপরই আস্থা রেখেছে দল।

প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার বিধান ভবনে বৈঠক করে খড়গপুর সদর ও কালিয়াগঞ্জের প্রার্থীর নাম চূড়ান্ত করেছিল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস (Congress) কমিটি। বুধবার আরএসপির (RSP) মুখপাত্র সংগ্রামী ভবনে বাম কংগ্রেস জোট ঘোষণার পর করিমপুরে সিপিআইএম (CPM) প্রার্থী গোলাম রাব্বির নাম জানিয়েছিল সিপিএম নেতৃত্ব। কিন্তু কংগ্রেসের রেওয়াজ অনুযায়ী লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করেই এআইসিসি। তাই চিত্তরঞ্জন মন্ডল ও ধীতশ্রী রায়ের নাম অনুমোদনের জন্য পাঠিয়েছিলেন সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। এদিন সেই নামেই চূড়ান্ত অনুমোদন দিয়ে দিল এআইসিসি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *