ভাস্কর মান্না:
অবশেষে রাজ্যের তিনটি উপনির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করল বিজেপি। শনিবার বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জগৎ প্রকাশ নড্ডা, রাজ্য নেতৃত্বের পাঠানো নামেই সিলমোহর বসাল। করিমপুর থেকে রাজ্য বিজেপির সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, কালিয়াগঞ্জ থেকে কমল চন্দ্র সরকার ও খড়গপুর সদর থেকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ঘনিষ্ঠ প্রেমচাঁদ ঝা-কে প্রার্থী করল বিজেপি।
খড়গপুর থেকে প্রেমচাঁদ ঝা এর নামে জেলা নেতৃত্বের একাধিক অভিযোগ থাকলেও, দিলীপ ঘোষের নির্বাচনী এজেন্ট হওয়ার সুবাদে তাঁকেই মনোনীত করল কেন্দ্রীয় নেতৃত্ব। দু’দিন আগে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের সঙ্গে তোলাবাজির টাকা ভাগ করা নিয়ে প্রেমচাঁদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যা নিয়ে অস্বস্তিতে পড়ে বিজেপি নেতৃত্ব। তারপরেও তার নাম ঘোষণা হওয়ায় প্রশ্ন উঠছে দলের অন্দরে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news