ওয়েব ডেস্ক:
উন্নাও ধর্ষণ কাণ্ডে নির্যাতিতার মায়ের চিঠি হাতে না পাওয়ায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। যে চিঠি সুপ্রিম কোর্টে পৌঁছেছে তা তিনি কেন পাননি, সেই প্রশ্ন তোলেন এদিন প্রধান বিচারপতি।
প্রসঙ্গত, গত ১২ জুলাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উদ্দেশে একটি চিঠি দেন উন্নাও ধর্ষণ কান্ডে নির্যাতিতার মা। চিঠিতে তিনি জানান, ধর্ষণের মামলা তুলে নেওয়ার জন্য তাঁদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। বুধবার জানা গিয়েছে, সেই চিঠি সুপ্রিম কোর্টে পৌঁছলেও রহস্যজনক ভাবে বিচারপতি রঞ্জন গগৈয়ের কাছে পৌঁছোয়নি। প্রধান বিচারপতি এদিন নিজেই জানান, তিনি ওই চিঠির কথা জানতে পারেন মঙ্গলবার। সংবাদমাধ্যমে। এই ঘটনায় বেজায় চোটেছেন প্রধান বিচারপতি।
বুধবার সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কাছে তিনি জানতে চান, ‘উন্নাও ধর্ষণ কান্ডের নির্যাতিতার মা যে চিঠি দিয়েছিলেন, তা কোর্টে পৌঁছালেও আমার হাতে কেন আসেনি? আজ সকালে সংবাদমাধ্যেমের একটি লেখা পড়ে আমি জানতে পারলাম, ধর্ষিতার মা সুপ্রিম কোর্টে একটি চিঠি দিয়েছেন। আমি এখনও সেই চিঠি হাতে পাইনি। এরকম ভয়ঙ্কর সামাজিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কিছু ভালো কাজ করার চেষ্টা করছি আর তাঁর মধ্যে এসব ঘটছে!’
এরপর প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে নির্দেশ দেন, হিন্দিতে লেখা ওই চিঠির একটি নোট তৈরি করে যত দ্রুত সম্ভব যেন তাঁর কাছে পাঠানো হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news