Breaking News
Home / TRENDING / ‘এজেন্সির’ চাপেই আত্মহত্যা ক্যাফে কফি ডে কর্ণধারের , মোদী সরকারকে তোপ মমতার

‘এজেন্সির’ চাপেই আত্মহত্যা ক্যাফে কফি ডে কর্ণধারের , মোদী সরকারকে তোপ মমতার

ওয়েব ডেস্ক:

সরাসরি সিবিআই বা ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নাম না করলেও ক্যাফে কফি ডে-র কর্ণধার ভিজি সিদ্ধার্থের মৃত্যুর জন্য ঘুরিয়ে মোদী সরকারকে দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নিজের ফেসবুক অ্যাকাউন্টে তোপ দাগেন মমতা। লেখেন, একাধিক এজেন্সির হেনস্থার কারণেই ব্যবসা চালাতে পারছিলেন না  ‘ক্যাফে কফি ডে’-র কর্ণধার। তিনি অভিযোগ করেন, “ভিজি সিদ্ধার্থের মতো আরও অনেক শিল্পপতিই এমন চাপে রয়েছে। বিরোধীরাও রাজনৈতিক প্রতিহিংসার শিকার।” মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় আশঙ্কা প্রকাশ করে বলেন, এজেন্সিগুলি যেন দেশের ভবিষ্যত্ ধ্বংস না করে।

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/posts/2603989656335026

প্রসঙ্গত, বুধবার সকাল সাড়ে ছ’টা নাগাদ নেত্রাবতী নদী থেকেই উদ্ধার হয় সিসিডি কর্ণধারের দেহ। যদিও সোমবার সন্ধ্যা থেকেই খোঁজ মিলছিল না ক্যাফে কফি ডে-র প্রতিষ্ঠাতা ভি জি সিদ্ধার্থর। পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় মেঙ্গালুরুর জেপ্পিনা মোগারু এলাকায় নেত্রাবতী নদীর উপরে উল্লাল সেতুতে গাড়ি থেকে নেমে যান ক্যাফে কফি ডে-র কর্ণধার। এর পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *